শিবলী–হিরুসহ ১১ জনের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ😢
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কারসাজিতে অভিযুক্ত আবুল খায়ের হিরুসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Pop
যাদের বিও হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন: অধ্যাপক শিবলী রুবাইয়াতের ছেলে জুহায়ের সরর ইসলাম, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি ছায়েদুর রহমান ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম, বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, পরিবারের সদস্য আবুল কামাল মাতবর, কনিকা আফরোজ, সাজেদ মাতবর, হিরুর ঘনিষ্ঠ সহচর জাবেদ এ মতিন এবং সিডব্লিউটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মনিজা চৌধুরী।
বিএসইসি জানিয়েছে, শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আলোচ্য ব্যক্তিদের বিও হিসাবের শেয়ার হস্তান্তর বা বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ